১৯ নভেম্বর ২০১৯


কমলগঞ্জে টমেটোর বাম্পার ফলন

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগরের তিলকপুর গ্রামে লাল তীর বীজ কোম্পানীর নতুন উদ্ভাবনী ৮৩৫২ জাতের টমেটোর বাম্পার ফলন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আদমপুরের ঘোড়ামারার ও আলীনগরের তিলকপুর গ্রামের টমেটো চাষীদের নিয়ে মাঠ দিবস পালন করে তাল তীর কোম্পানী।

লাল তীর বীজ কোম্পানীর সিলেট বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তী জানান, এটি তাদের কোম্পানীর নতুন উদ্ভাবিত একটি জাত। নতুন জাতের টমেটো পরীক্ষামূলক চাষাবাদের জন্য কমলগঞ্জের চাষীদের বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপাদিত টমেটো থেকে দেখা যায় একটি গাছে ৯ থেকে ১০ কেজি পরিমাণ টমেটো ফলন হয়েছে।

তিনি বলেন, আজকের মাঠ দিবস ছিল তাদের কোম্পানীর পক্ষ থেকে। এখনও এ নতুন জাতের টমেটোর প্রচার শুরু করা হয়নি। আগামীতে আনুষ্ঠানিকভাবে প্রচারনা শুরু হলে কৃষি বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠান করবেন। তিনি জানান, প্রায় ১০ বছর ধরে গবেষনা করে তারা এ জাত আবিস্কার করেছেন। গবেষনায় তারা দেখেছেন এটি বছরে প্রায় ১২ মাসই ফল দিতে সক্ষম।

তিনি জানান, বারী-৪ এর মতে এটিও বন বেগুনের সাথে গ্রাফটিং করে লাগিয়েছেন।

শেয়ার করুন