৯ নভেম্বর ২০১৯


গানে-কবিতায় কবিগুরুকে স্মরণ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ‘বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে সিলেটে রবীন্দ্রনাথের আগমনকে স্মরণ করে ‘গানে কবিতায় রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনা সভা, লেখাপাঠের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার বিকেলে নগরের টিলাগড়ে শতবর্ষ পূর্বে পরিষদের সভাপতি সিসিক কাউন্সিলর কবি নাজনীন আকতার কণার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।

বক্তব্য রাখেন- কবি জ্যোতির্ময় দাশ যীশু, কবি চন্দ্র শেখর দেব, কবি মো. আব্দুল মালিক, কবি শহীদুল ইসলাম লিটন, কবি কামাল আহমেদ, কবি জয়নাল আবেদীন বেগ, কবি লিটন দাশ লিকন, লেখক রত্নদ্বীপ দাশ রাজু প্রমুখ। অনুষ্ঠান শেষে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ময়না সরকার, আরফান মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে কবি চন্দ্রশেখর দেবকে সভাপতি, কবি শহিদুল ইসলাম লিটনকে সাধারণ সম্পাদক ও কামাল আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন পরিষদের বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ছড়াকার তারেশকান্তি তালুকদার।

শেয়ার করুন