২ সেপ্টেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিন কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে। এরা দীর্ঘদিন থেকে চুরির মামলায় সাজা ভোগ করছিলেন। ঈদের আগের দিন শুক্রবার দুপুরে তাদের মুক্তি দেয়া হয়। মুক্তিপ্রাপ্তরা হলেন- দুলাল আহমদ, দেলোয়ার হোসেন ও আশিক মিয়া।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল জলিল জানান, তারা চুরির মামলায় কারাগারে ছিলেন। প্রায় এক মাস কিংবা আরও দেড় মাস সাজা ভোগ করার কথা ছিল তাদের। কারাগারে খুব ভালো আচরণ করেছেন তারা। এ কারণে কারাগার থেকে মন্ত্রণালয়ে তাদের মুক্তির জন্য সুপারিশ করে আবেদন করা হলে তা মঞ্জুর হয়।
(আজকের সিলেট/২ সেপ্টেম্বর/ডি/এসসি/ঘ.)