৩ নভেম্বর ২০১৯


আবারো শীর্ষে জুভেন্টাস

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : তোরিনোর বিপক্ষে মাটাইস ডি লিখটার গোলে রোমাঞ্চকর এক জয় পেল জুভেন্টাস। এতে ইন্টার মিলানকে পিছনে ফেলে সেরি আর শীর্ষে ফিরলো শিরোপধারীরা। ইতালির শীর্ষ লিগে নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে শনিবার রাতে ১-০ ব্যবধানে জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোরা। আসরে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে অপরাজিত টানা আটবারের চ্যাম্পিয়নদের এটি নবম জয়।

ম্যাচের ৩১তম মিনিটে এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। কিন্তু ডি-বক্সে মধ্য দিয়ে পাওলো দিবালার নেওয়া শটটি পাঞ্চ করে ফেরান তোরিনের গোলরক্ষক।

বিরতির পর অবশেষ ৬৯তম মিনিটে লক্ষ্যভেদ করেন ডি লিখট। হিগুয়াইনের জোরালো হাফ ভলিও কর্নারের বিনিময়ে ফেরান ম্যাচ জুড়ে অসাধারণ খেলা তোরিনের গোলরক্ষক।

ওই কর্নার থেকেই কাঙ্ক্ষিত গোল পায় জুভেন্টাস। ১১ ম্যাচে নয় জয় ও দুই ড্রয়ে জুভেন্টাসের পয়েন্ট ২৯।

শেয়ার করুন