২ নভেম্বর ২০১৯


শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে নিহত ১

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই- শ্যামারচর রোডে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে।নিহতের নাম পীযুশ রায় (৫৫) সে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের স্বর্গীয় গোষ্ঠ বিহারী রায়ের পুত্র। এতে আহত হয়েছেন আর ৪ জন।

শনিবার বেলা ১ টার দিকে দিরাই- শ্যামারচর রোডে দূর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসী গ্রামের আল-আমিনের স্ত্রী নাজমা আক্তার (২৩) সুনামগঞ্জ সদর উপজেলার জালালপুর ইউনিয়নের মোল্লারগাঁও ইউনিয়নের মৃত কালা মিয়ার পুত্র মোজাহিদ আলী (২৮) সহ আর দুইজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, দূর্গাপুর নামক স্থানে মেইন সড়কে মাঝ বরাবর একটি বাচ্চা শিশু দৌড় দিয়ে চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থল থেকে সিএনজিকে আটক করেছে দিরাই থানা পুলিশ।তবে সিএনজি চালক এখন পলাতক রয়েছে।

শেয়ার করুন