২ নভেম্বর ২০১৯
ক্রীড়া ডেস্ক : টানা চার জয়ের পর দিজোঁর বিপক্ষে হারের তেতো স্বাদ পেল পিএসজি। লিগ ওয়ানে প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ২-১ ব্যবধানে হেরেছে টমাস টুখেলের দল।
এই নিয়ে চলতি লিগে তিনটি ম্যাচ হারলো প্যারিসের দলটি। ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। বল ডি-বক্সে পেয়ে ফ্লিকে আগুয়ান গোলরক্ষককের ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। সতীর্থের শট গোলরক্ষক কেইলর নাভাস ঠেকানোর পর আলগা বল পেয়ে ঠিকানায় পাঠান তরুণ ফারাসি ফরোয়ার্ড মাওনির শের।
দ্বিতীয়ার্ধের শুরুতে মাচের ৪৭তম মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে পিএসজি। একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দুরূহ কোণ থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভেনেজুয়েনার ফারোয়ার্ড জোনদার কাদিস।
এনিয়ে তৃতীয় জয় পাওয়া দিজোঁ ১২ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে।