৩১ অক্টোবর ২০১৯


ওসমানীনগরে সৎ ভাইয়ের মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে প্রবাসী সৎ ভাইয়ের দেয়া মিথ্যা মামলায় পুলিশি হয়রানির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করলেন মনোহর আলী । পরিকল্পিত একটি সাজানো মিথ্যা মামলায় আসামিকে রিমান্ডে এনে আসামির বাড়িতে দেশিয় অস্ত্র রেখে উদ্ধারের নাটক সাজানোর অভিযোগ করেন সাংবাদিকদের সামনে ভূক্তভোগি পরিবারের সদস্যরা। এসময় পুলিশের বিরুদ্ধে আসামির পরিবারের মহিলাদের গালিগালাজের অভিযোগ উঠেছে।

বুধবার বিকাল ৪টায় উপজেলার তাজপুর বাজারে একটি রেষ্টুরেন্টে উপজেলার উছমানপুর ইউনিয়নের মহব্বতপুর মির্জাপুর গ্রামের মৃত নৈশত উল্লাহর ছেলে মো: মনোহর আলী সাংবাদিক সম্মেলন করে তার সৎ ভাই যুক্তরাজ্য প্রবাসী মো: রহিম আলী ও ওসমানীনগর থানা পুলিশের এস আই মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে মো: মনোহর আলী জানান, যুক্তরাজ্য প্রবাসী তার সৎ ভাই ৮/৯ বছর পূর্বে তার পৈত্রিক বাড়ি কিনতে চেয়েছিলেন। কিন্তু তিনি তার ভাইয়ের কাছে পৈত্রিক বাড়ি বিক্রি করেন নি। অন্যদিকে প্রবাসি রহিম আলী বহু বিবাহ করেছেন। ৬/৭ বছর আগে তিনি পাশের বাড়ির এক মেয়েকে বিবাহ করতে চাইলে পরিবারের লোকজন আপত্তি দিলে তিনি ক্ষিপ্ত হন। এসব বিষয় নিয়ে নিয়ে তিনি মিথ্যা মামলার আশ্রয় নেন। মিথ্যা মামলায় আমরা হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। এ সুযোগে রহিম আলী আমার বাড়ির রাস্তা বন্ধ করে ভবন বানানোর কাজ শুরু করেছেন। ঘরের পানির লাইন বন্ধ করেছেন। আমরা এখন পাশ্ববর্তি বাড়ি থেকে পানি এনে চলছি। রাস্তা বন্ধ করায়া পাশের জঙ্গল দিয়ে বিদ্যালয়ে যাচ্ছে ছোট ছেলেমেয়েরা।

সাংবাদিকদের কাছে উপস্তিত মাহমুদা বেগম বলেন, আমার বাড়িতে গতকাল গভীর রাতে রিমান্ডে আনা আসামি রকিব আলীকে নিয়ে পুলিশের দারোগা মোয়াজ্জেম সাব উপস্থিত হন। তিনি আমাকে দরজা খোলতে বলেন। দরজা খোললে তিনি খাটের মশারি টেনে হিছড়ে ছিড়ে বিছানার নিচে তার পকেট থেকে কাগজের মোড়ানো চাকু রাখেন। আমি চিৎকার করে প্রতিবাদ করলে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন। এরপর আসামিকে নিয়ে ঘরের ভিতর ঢুকে পুলিশের রাখা চাকু আসামির বলে চালিয়ে দেন। আমি বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানাবো বললে আমাকে গালিগালাজ করেন।

প্রসঙ্গত উপজেলার উছমানপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের নৈশত উল্লার ছেলে যুক্তরাজ্য প্রবাসী মো: রহিম আলী তার সৎ ভাই মো: মনোহর আলীর উপর তার বাড়ির কেয়ারটেকার তাজুল ইসলাম কে দিয়ে একটি মিথ্যা মামলা (মামলা -১৪) দায়ের করেন।
এসময় উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বী আব্দুর রব, ছমির আলী, আলমাছ আলী, ছুরুক আলী,আব্দুল খালিক, ফয়ছল আহমদ, মিছির আলী,মাহমুদা বেগম, আমিনা বেগম,লুৎফা বেগম, জাসনা বেগম, রুজিনা বেগম প্রমূখ।

শেয়ার করুন