২৭ অক্টোবর ২০১৯


সুনামগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলায় সাজা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে জেলা যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাস্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাধাঁ দেয়। পরে সেখানেই তারা প্রতিবাদ সমাবেশ করে।

সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড.মামুনুর রশিদ কয়েছ’র সভাপতিত্বে ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রশিদ, আমানুল হক রাসেল, শামসুদ্দোহা, অ্যাড.নাজিম কয়েস, অলিউর রহমান অলি, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচাঁন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমরা বলতে চাই এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদেরকে শপত নিতে হবে, এই দেশে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না করা পর্যন্ত আমরা রাজপথে থাকব।

শেয়ার করুন