২৩ জুন ২০১৭
ডেস্ক রিপোর্ট : সিলেটের শীর্ষস্থানীয় দৈনিক সিলেটের ডাক জেলা প্রশাসক কর্তৃক বন্ধ করে দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক বিবৃতিতে বলেন, আইনী জটিলতার অজুহাতে সিলেটের এক কোটি মানুষের মুখপত্র দৈনিক সিলেটের ডাক এর ডিক্লারেশন বাতিল করায় সিলেটের কোটি মানুষের কণ্ঠকে স্তব্ধ করা হয়েছে। এধরনের ঘটনা সত্যি উদ্বেগজনক।
তাঁরা বলেন, দৈনিক সিলেটের ডাক সর্বাবস্থায় বস্তুনিষ্ট সাংবাদিকতার নীতি অনুস্মরণ করায় সিলেটবাসীর কাছে সর্বাধিক জনপ্রিয় দৈনিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।
শতাধিক সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী ও বিপনন কর্মীর জীবিকা নির্বাহের বিষয়টি মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিবেচনায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দৈনিক সিলেটের ডাক এর দ্রুত পুন:প্রকাশে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেবেন বলে অনলাইন প্রেমক্লাবের নেতৃবৃন্দ আশা করেন।
(আজকের সিলেট/২৩ জুন/ডি/কেআর/ঘ.)