২৬ অক্টোবর ২০১৯


বৃষ্টি বিড়ম্বনায় অভিভাবকরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে ছেলে-মেয়েদের নিয়ে সিলেটে এসেছেন তারা। সকালে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে উদ্বিঘ্ন অভিভাবকরা দাড়িয়ে আছেন বাইরে। পরীক্ষা শেষ হলে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই অপেক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি মারাত্মক বিড়ম্বনায় ফেলেছে অভিবাবকদের।

শনিবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ ইউনিটের’ ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। সিলেট সরকারী আলীয়া মাদরাসা ও মদন মোহন কলেজসহ কয়েকটি কেন্দ্রে দেখা গেছে পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের বাইরে দাড়িয়ে আছেন অভিভাকরা।

কিন্তু থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বিপাকে পড়েন তারা। বৃষ্টি আসলেই অনেক অভিভাবককে দেখা গেছে দৌড়ে পার্শ্ববর্তী মার্কেট, দোকান ও যাত্রী ছাউনিতে আশ্রয় নিতে। আশ্রয় না পেয়ে অনেক অভিভাবককে আবার দেখা গেছে বৃষ্টিতে ভিজে ঠায় দাড়িয়ে থাকতে। ছেলে-মেয়েদের পরীক্ষার কাছে অভিভাবকদের এই কষ্ট যেন নস্যি।

শেয়ার করুন