২১ অক্টোবর ২০১৯


শাবির সিরাজুন্নেসা হলের নতুন প্রভোস্ট জাফরিন আহমেদ

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট শরীফা ইয়াসমীনকে রোববার (২০ অক্টোবর) প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজাকে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দেওয়া হলো।

জাফরিন আহমেদ লিজা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্প কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন