২১ অক্টোবর ২০১৯


বিমানবন্দর বাইপাস থেকে ফেসনিডিলসহ আটক ৩

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : শহরতলীর বিমানবন্দর বাইপাস এলাকা থেকে ১৬০ বোতল ফেনসিডিল এবং একটি নোহা গাড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন- সাদ্দাম আহমদ (২৫), সাজু আহমদ (৩২) ও আবু আহমদ (৩২)।

রোববার বিমানবন্দর বাইপাস এলাকার এডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক ও সিলেট ক্লাবের মধ্যবর্তী যায়গায় গাড়িটিতে অভিযান চালিয়ে তাদের আকট করে এয়ারপোর্ট থানা পুলিশ।

আটকের সত্যতা নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, আটককৃতদের কাছ থেকে আরো তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন