১৮ অক্টোবর ২০১৯


সাইফুর তালুকদারকে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অনলাইনে প্রেসক্লাবের সিলেট অঞ্চলের সমন্বয়কের দায়িত্ব পাওয়ায় আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ আহমদ।

শুক্রবার সকালে আজকের সিলেট কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাত করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কমিটির তালিকাও হস্তান্তর করেন তিনি।

শুভেচ্ছার জবাবে সাইফুর তালুকদার দায়িত্বপালনকালে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৬ জুলাই বার্তা সংস্থা আবাসের প্রতিষ্ঠাতা ও বর্তমান আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বারকে আহবায়ক ও বিজয় নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক শামসুল আলম স্বপনকে সদস্য সচিব করে জাতীয় অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।

শেয়ার করুন