১৬ অক্টোবর ২০১৯


সাইফুর তালুকদারকে শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অনলাইনে প্রেসক্লাবের সিলেট অঞ্চলের সমন্বয়কের দায়িত্ব পাওয়ায় আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে শুভেচ্ছা জানিয়েছেন শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ও কোষাধ্যক্ষ মীর আব্দুল কাইয়ুম।

বুধবার দুপুরে প্রেসক্লাব নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাত করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় নেতৃবৃন্দ শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের কমিটির তালিকা হস্তান্তর করেন।

শুভেচ্ছার জবাবে সাইফুর তালুকদার দায়িত্বপালনকালে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৬ জুলাই বার্তা সংস্থা আবাসের প্রতিষ্ঠাতা ও বর্তমান আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বারকে আহবায়ক ও বিজয় নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক শামসুল আলম স্বপনকে সদস্য সচিব করে জাতীয় অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।

শেয়ার করুন