৫ অক্টোবর ২০১৯


ওসমানী হাসপাতালে নবজাতক রেখে পিতা উদাও

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ আনার কথা বলে নবজাতক সন্তানকে রেখে উদাও হয়ে গেছেন এক পিতা। ভর্তি করানোর দুই দিন হয়ে গেলেও এখন পর্যন্ত নবজাতকের কোন অভিভাবকের খোঁজ মিলেনি।

শনিবার বিকেলে এসএমপির এডিসি (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, বুধবার রাত ৯টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ওই নবজাতককে ভর্তি করানো হয়। যার নাম সূর্বনা, বয়স: ৫দিন, পিতা আনোয়ার আলী, ঠিকানা তাঁতী পাড়া। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

শেয়ার করুন