৪ অক্টোবর ২০১৯


শ্রীমঙ্গলে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল

মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজ হওয়ার আটদিন পর গৌরাঙ্গ ব্যানার্জি (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৌরাঙ্গ লাখাইছড়ার বাসিন্দা।

শুক্রবার সকালে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে নিখোঁজ ছিলেন গৌরাঙ্গ। তিনি কোথাও বেড়াতে গেছেন এমন ধারণা নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন