২ অক্টোবর ২০১৯
উপজেলা প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞাতপরিচয় একটি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জ পুরানবাজারের খোয়াই নদীর রেল ব্রিজের নিচ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, অজ্ঞাতপরিচয় একটি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে ছেলেটির মৃত্যু হয়েছে তা জানা যায়নি।