২ অক্টোবর ২০১৯


কানাইঘাটে নৌকা ডুবে প্রবাসীর মৃত্যু

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

কানাইঘাট : কানাইঘাটে মাছ ধরতে গিয়ে সুরমা নদীতে নৌকা ডুবে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতের নাম হাবিবুর রহমান (৩২)। হাবিব দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের দর্জিমাটি গ্রামের আব্দুল হান্নান ছেলে।

বুধবার সকালে নদীতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পর তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। নিখোঁজের কিছুক্ষণ পর স্থানীয় লোকজন হাবিবের লাশ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে সুরমা নদীতে হাবিবসহ চারজন নৌকা দিয়ে মাছ ধরতে যান। হঠাৎ নৌকা উল্টে গিয়ে তারা পানিতে ডুবে যান। চারজনের মধ্যে তিনজন সাতার কেটে তীরে উঠতে পারলেও হাবিব নিখোঁজ হন।

কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা সুরমা নদীতে ডুবে প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন