২৬ সেপ্টেম্বর ২০১৯


মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির কমিটি অনুমোদন

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির ১১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। কমিটিতে জাপা নেতা সৈয়দ শাহাবুদ্দিন আহমেদকে সভাপতি ও মো. কামাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত নেতাদের ফুলের শুভেচ্ছা জানান জিএম কাদের।

এসময় মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেন, লুৎফুল হক, দরুর আলী এবং সাংগঠনিক সম্পাদক মহিবুল কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন