৩০ আগস্ট ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের গোপাল গ্রামের ৮ বছরের শিশু চাঁদনী সুরমা নদীতে তলিয়ে গেছে। সে ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নদীতে তলিয়ে যায় চাঁদনী।
স্থানীয় সাংবাদিক সাংবাদিক নূর আহমদ জানান, চাঁদনী তার মামাতো বোন। নদীর স্রোতের সাথে চাঁদনী লামাকাজির দিকে ভেসে যেতে পারে। চাঁদনী নদীতে তলিয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসকে জানানো হলেও তাদের কোনো ডুবুরি বিকাল ৩টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি।
এদিকে, কেউ চাঁদনীর সন্ধান পেলে তার ভাই দিলওয়ার হোসেন (০১৭১৫৫০৪৩৯৩) অথবা নূর আহমদ (০১৭১৫১৯৫৫৪১) এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
(আজকের সিলেট/৩০ আগষ্ট/ডি/এসসি/ঘ.)