৩০ আগস্ট ২০১৭
নিজস্ব প্রতিবেদক : নগরীর লামাবাজার থেকে অস্ত্রসহ চার যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সুনামগঞ্জের উজ্জল (২৩), সৌরভ (২৩), দিরাই এলাকার অপু (২২) ও হবিগঞ্জের শুভেন্দু তালুকদার শাওন (২২)।
মঙ্গলবার রাত ৯ টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি গৌসুল হোসেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লামাবাজার পুলিশ ফাঁড়ির পাশের গলি থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ছিনতাই করতে একত্রিত হচ্ছিলো তারা।
আটককৃতরা ছাত্রলীগের তেলিহাওর গ্রুপের কর্মী বলে শোনা গেলেও এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।
(আজকের সিলেট/৩০ আগষ্ট/ডি/এমকে/ঘ.)