১২ সেপ্টেম্বর ২০১৯


দক্ষিণ সুরমায় ট্রাকের ধাক্কায় আহত ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : ঢাকা থেকে সিলেটগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাসে মালবাহী ট্রাকের ধাক্কায় ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, গ্রীনলাইন পরিবহনের চলন্তবাসে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ব্রিজে গিয়ে ধাক্কা খায়। তবে ব্রিজে না আটকে বাসটি খাদে পড়ে গেলে বড় ক্ষয়ক্ষতি হতে পারত। বাসটি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন