১১ সেপ্টেম্বর ২০১৯
উপজেলা প্রতিনিধি, দিরাই

সুনামগঞ্জ : দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বি-বাড়িয়া উপজেলার পানেরস্বর গ্রামের নবাব মিয়া পুত্র মামুন মিয়া (২৮) ও হাবুল্লাহ (৩০)।
বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার ভাটিপাড়া পূর্বপাড়া সংলগ্ন খালে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নৌকার মাঝি সুজন মিয়া জানান, ভৈরব থেকে ইট বিক্রি করতে আসা নৌকা বুধবার সকালের দিকে ভাটিপাড়া পূর্বপাড়া সংলগ্ন খাল দিয়ে পার হওয়ার সময় ঝুলে থাকা বিদ্যুৎ তারে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
দিরাই থানার ওসি কেএম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।