৮ সেপ্টেম্বর ২০১৯


হবিগঞ্জে অপহরণের ৩ দিন পর কিশোরী উদ্ধার

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের ৩ দিন পর এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে মেয়েটির দাদা বাদী হয়ে একই গ্রামের তজম্মুল আলীর ছেলে রাজীব আহমেদকে (২০) আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন।

রোববার দুপুরে তাকে আজমিরীগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, ৫ সেপ্টেম্বর মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় তজম্মুল। পরে তাকে নিয়ে সিলেটের বিভিন্ন স্থানে রাখে। একপর্যায়ে শনিবার দিবাগত গভীর রাতে হবিগঞ্জ শহরের রাস্তা থেকে বুশরাকে উদ্ধার ও এক নারীকে আটক করা হয়েছে। তবে আটক নারীর নাম প্রকাশ করা হয়নি। এছাড়া অপহরণকারী রাজিবকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন