৪ সেপ্টেম্বর ২০১৯


এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগ দিলেন মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার তিনি যোগদান করেন।

বুধবার পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম সাক্ষরিত একটি আদেশে তাকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) হিসেবে পদায়ন করা হয়।

এসএমপি’তে যোগদানের পুর্বে তিনি বাংলাদেশ পুলিশের “টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট”(টি এন্ড আইএম) সদর দপ্তরে কর্মরত ছিলেন। শফিকুল ইসলাম ১৮তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার বাড়ি রাজশাহী জেলায়।

শেয়ার করুন