৩০ আগস্ট ২০১৯


‘সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেই আমি সিলেটের উন্নয়নে কাজ করেছি’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেই তিনি সরকারের পক্ষ থেকে সিলেটের উন্নয়ন নিয়ে নানা প্রকল্প গ্রহণ করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল সিলেটের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। এর অংশ হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সিলেটের ৬০টি স্কুলের নতুন ভবনের কাজ শুরু হয়।

শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের উন্নয়নের জন্য সরকার প্রায় ১২ কোটি টাকা অনুদান দিয়েছে। এই টাকা যাতে সঠিকভাবে কাজে লাগে সে ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে।

ইউপি চেয়ারম্যান হিরন মিয়ার সভাপতিত্বে আর ইউনিয়ন সচিব নিহারজিৎ পালের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক প্রমুখ।

শেয়ার করুন