২৬ আগস্ট ২০১৯


ফেঞ্চুগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় মহিলা নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের ফেঞ্চুগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কুশিয়ারা সেতুর প্রবেশ মুখে এ ঘটনা ঘটে।

নিহত রুশনী বেগম (৩৫) উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ধারণ গাজীপুর গ্রামের সদর মিয়ার স্ত্রী।

জানা যায়, সোমবার দুপুরে ঐ মহিলা ফেঞ্চুগঞ্জ সেতুর মুখে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল আলম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন