২১ আগস্ট ২০১৯


কুলাউড়ায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া

মৌলভীবাজার : কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোরঞ্জন সিংহের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের ৯ সদস্য। তারা এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকতার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।

ইউনিয়ন পরিষদের ৯ সদস্যের লিখিত অভিযোগসূত্রে জানা যায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোরঞ্জন সিংহ দীর্ঘ দিন থেকে অনৈতিক ফায়দা হাসিলের লক্ষে বিভিন্ন অনিয়ম দুর্ণীতি করে আসেছন। তিনি প্রকৃত কৃষকদের বাদ দিয়ে তার পছন্দমত ও সুবিধা প্রদানকারী কিছু কৃষকদের মধ্যে সরকারী সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকন বিতরণ করছেন। এবং একই কায়দায় তিনি নায্যমূল্যে ধান ক্রয় কর্মসূচীর তালিতা প্রেরণ করেছন। আর এসব তালিকায় থাকা বেশীরভাগ ব্যক্তিই কৃষক নন। এমতাবস্থায় চরম ক্ষতিরমূখে পড়েছেন মাঠের কৃষকরা।

ইউনিয়ন পরিষদের সদস্যরা বিষয়টি যথাযত তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেছেন।

শেয়ার করুন