২০ আগস্ট ২০১৯


‘রাজনীতির আধ্যাত্মিক নেতা ছিলেন বঙ্গবন্ধু’

শেয়ার করুন


ডেস্ক রিপোর্ট: জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ ভিপি বলেছেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান রাজনীতির আধ্যাত্মিক নেতা ছিলেন। মাটি ও মানুষের সাথে গভীর সখ্যতা রেখেই জীবচারণে অভ্যস্থ ছিলেন তিনি। ফলে, তিনি রাজনীতির ভাষা বোঝতেন, বোঝতেন বাংলার মানুষের না বলা কথা। রাজনৈতিক গভীর প্রজ্ঞাবোধ থেকেই সেটি সম্ভব হয়েছিল। তিনি রাজনীতির আধ্যাত্মিক নেতা হিসেবে বুঝতে পেরেছিলেন বলেই ৭ মার্চের ভাষণে সেই শঙ্কা প্রকাশ করেছিলেন। ‘আমি যদি হুকুম দিবার নাও পারি, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে’।

তিনি মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ আয়োজিত জাতির পিতার ৪৪ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা যুবলীগের আহবায়ক হাজি আলা উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুর রহমানের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ।

এ সময় শামীম আহমদ ভিপি আরো বলেন, অধিকার আদায়ের আন্দোলন শাণিত হলেই তা আদায় করা সম্ভব। বঙ্গবন্ধু ছাত্রাবস্থা থেকেই সেটি জানান দিতে সমর্থ হয়েছিলেন বলেই অবিসম্বাদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশকে আজ বিশ্বসভায় অনন্য উচ্চতায় যিনি নিয়ে গেছেন- তিনি জাতির পিতার তনয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ নেতৃবৃন্দকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে আত্মনিয়োগ করার উদাত্ত আহবান জানান।

প্রধান বক্তার বক্তব্যে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ বলেন, শেখ মুজিবের জন্ম না হলে বিশ্বসভায় নতুন করে আরো একটি ভুখন্ড তৈরি হতোনা। বঙ্গবন্ধুকে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি উলে­খ করে তিনি বলেন, জেল-জুলুম আর নির্যাতনের স্টিমরোলার চালিয়েও বঙ্গবন্ধুকে দাবিয়ে রাখা যায়নি। তিনি আদর্শিক সংগ্রামে ছিলেন অবিচল। ফলে, উচ্চাকাঙ্খি ও বিপথগামী সেনা সদস্যরা ৭৫’র ১৫ আগষ্ট স্বপরিবারে জাতির পিতাকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে অচল করে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিল। তিনি বলেন, আজ তাঁরই কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে জাতির পিতার সেই স্বপ্নের বাসযোগ্য স্বদেশ নির্মানে প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি যুবলীগ কর্মীদের সেই প্রচেষ্টার শামিল থাকার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এম. সোহেল আহমদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মছব্বির, যুক্তরাষ্ট্র আওয়ামীল লীগ নেতা নুর উদ্দিন নুরাই, জেলা যুবলীগ নেতা আনোয়ার আলী, শাহিন আহমদ, লোকমান আহমদ, সাজলু লস্কর, আসাদ উদ্দিন, শাহিনুজ্জামান শাহিন, যুবলীগ নেতা ফারুক আহমদ, খালেদ উসমানী, নিজাম উদ্দিন, মহি উদ্দিন মহি, জেলা ছাত্রলীগ নেতা ফজলুর রহমান জসিম, জেলা ছাত্রলীগ নেতা মনিরুল হক ইনু, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন, তজব আলী, রিয়াজুল ইসলাম, মো. জুয়েল আহমদ, জামাল আহমদ, তোফাজ্জল হোসেন, সৈলেন চন্দ্র নাথ,দেলোয়ার মাহমুদ রিপন, জাফর দেওয়ান প্রমুখ।

শেয়ার করুন