৮ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেটে ক্রমেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়াযায়নি। মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরো সচেতন থাকার আহবান জানান সিভিল সার্জনের কার্যালয়।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা: নূরে আলম শামীম জানান, প্রতিদিনই নতুন নতুন রোগী আসছেন। ‘আক্রান্তদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। বর্তমানে হাসপাতালে আরো ৪৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।’ গত ৭ জুলাই থেকে এখন পর্যন্ত ১৪৫ জন ডেঙ্গুরোগী ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ, সিলেটের পরিচালক ডা. দেবপদ রায় বলেন, সিলেটে এডিস মশা রয়েছে, এতে সন্দেহ নেই। পবিত্র ঈদে সিলেট বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটবে। আমাদের সচেতনতার সাথে ডেঙ্গু মোকাবেলা করতে হবে।