৩ আগস্ট ২০১৯

উপজেলা প্রতিনিধি বালাগঞ্জ(সিলেট): সিলেটের বালাগঞ্জ উপজেলায় শ্রীমদ্ভাগবত পাঠ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শ্রী শ্রীমদন মোহন আশ্রম নাট মন্দিরে এই আয়োজন অনুষ্ঠিত হয় ।
জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবদ গীতা পাঠ উপলক্ষ্যে বালাগঞ্জ উপজেলা পর্যায়ে প্রতিযোগীতা উপজেলা পর্যায়ে ক গ্রুপ ৩য় শ্রেনি থেকে ৫ ম শ্রেনি। খ গ্রুপে ৬ষ্ট থেকে ৮ম শ্রেনি ও গ গ্রুপ ৯ম শ্রেনি থেকে দ্বাদশ শ্রেনি পর্যন্ত ছিল।
উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক।
শুরুতে পবিত্রগীতা পাঠ করেন সিলেট জেলা কীর্ত্তন কমিটির সেক্রেটারি কীর্তনীয়া রতিশ চন্দ্র দাস । বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দুবৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক শান্তিব্রত চৌধুরী, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য ও পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, প্রতিযোগীতায় বিচারকের দায়িত্বে ছিলেন বালাগঞ্জ ডিএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দ চক্রবর্ত্তী, অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক অনন্ত কুমার দাস, সিলেট জেলা কীর্ত্তন কমিটির সেক্রেটারি রতিশ চন্দ্র দাস, শিক্ষক ধরনী ধারন দাস গীতা পাঠক সাগর কৃষ্ণ দাস, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপনের উপদেষ্টা প্রদ্যুন্ম কুমার দত্ত ভানু, বীরেন্দ্র কুমার দাস ছবি, প্রভাত চন্দ্র রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রদীপ দাস, যুগ্ম সাধারন সম্পাদক পুলক দাস দুরন্ত প্রমুখ।