২৯ জুলাই ২০১৯


শায়খে গলমুকাপনী সিসিইউতে, দোয়া কামনা

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

ওসমানীনগর : সিলেটের বরেণ্য আলেম জামেয়া দারুস সুন্নাহ ঘোলমুকাপন মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সহ-সভাপতি প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আব্দুশ শহীদ শায়খে গলমুকাপনী গুরুতর অসুস্থ হয়ে সিলেট নগরীর নয়াসড়স্থ মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন।

শায়েখের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগ দেখা দিলে সাথে সাথে পরিবারের সদস্যরা মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করান। তিনি বর্তমানে হাসপাতালের ৮ তলায় চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন