২৮ জুলাই ২০১৯

নিজস্ব প্রতিবেদক : নগরে গুজব ছেলেধরা, গণপিটুনি বিষয়ক গণসচেতনতা র্যালী করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)
রোববার সকাল সাড়ে ৯টায় র্যালীটি পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে রিকাবীবাজার পয়েন্ট পদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।
এসএমপির কমিশনার গোলাম কিবরিয়ার নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, উপ কমিশনার কামরুল আমীন, ফয়সল মাহমুদ, আজবাহার আলী শেখ, মো. সুহেল রেজা, অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা, বিভূতি ভুষন ব্যানার্জী, নিকুলিন চাকমাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।