২৪ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায় খালিদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে নিহতের ভাই জাবেদ আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহত ওই ব্যক্তির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি চান্দাই গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে খালিদ মিয়াকে তার চাচাতো ভাইয়েরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।