১৭ জুলাই ২০১৯

ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের এইচএসসি পরীক্ষায় ১০১৯ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন। ৫টি কলেজ ও ৫টি মাদরাসা থেকে ১৯৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। উপজেলায় গড় পাশের হার ৫২.১২ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কলেজ পর্যায়ে পাশের হার ৫০.৪৫ এবং মাদারাসায় ৭৭.৫৫ শতাংশ। ৫টি কলেজ থেকে ১৮০৮জন পরীক্ষার্থীর মধ্যে ৯০৫জন এবং ৫টি মাদরাসা থেকে ১৪৭জন শিক্ষার্থীর মধ্যে ১১৪জন কৃতকার্য হয়েছে।
সবচেয়ে ভাল ফলাফল করেছে গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রী কলেজ। তাদের ৫৮৩ জন শিক্ষার্থীর মধ্যে একটি জিপিএ-৫সহ ৩৭৩জন পাশ করেছে। সবচেয়ে খারাপ ফলাফল করেছে বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজ। তাদের ১২৫জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩১জন কৃতকার্য হয়েছে।