১৮ জুলাই ২০১৯

বালাগঞ্জ(সিলেট) প্রতিনিধি : বুধবার এইচ এস সি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এবছর এইচ এস সি পরীক্ষায় বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে পাশের হার ৫৬.৬০%। পাশাপাশি নর্থইষ্ট কলেজে পাশের হার ৯৬.৫৫% ও দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজে পাশের হার ৮৯.২২‰।
বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী জানান, মোট পরীক্ষার্থী ৫৪৫ জনের মধ্য ১ টি এ প্লাস সহ ৩৩৩ জন পরীক্ষার্থী পাশ করে। তার মধ্য বিঞ্জান বিভাগে ৪৬ জনের মধ্য ৪৬ জন। ব্যবসা ও শিক্ষায় ৭০ জনের মধ্য ৪৩ জন পাশ করে। মানবিক বিভাগে ৪৩৫ জন পরীক্ষার্থী ২১৪ জন পাশ করে ১ টি এ প্লাস জুবেলী বেগম পায়। মোট ফেল করে২১২ জন।
নর্থ ইষ্ট কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল নোমান জানান ৫৮ জন পরীক্ষার্থীর মধ্য ৫৬ জন পাশ করে। ২ জন ফেল করেছে।
দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমানের স্বাক্ষরিত ফলাফল সীট থেকে জানা যায়, ব্যবসা ও শিক্ষা বিভাগে ২৫ জন পরীক্ষার্থীর মধ্য ২৫ জনই পাশ করেছে।মানবিক বিভাগে ৭৭জন পরীক্ষাথীর মধ্য ৬৬ জন পাশ করেছে। মোট ফেল করেছে ১১ জন।