২৮ আগস্ট ২০১৭
এমসি কলেজ প্রতিনিধি : মুরারিচাঁদ (এমসি) কলেজে পবিত্র-ঈদুল-আজহা উপলক্ষে কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা কর্তৃপক্ষ। আজ সোমবার থেকে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সরকারী ছুটির দিন ছাড়া কলেজ ও বিভাগীয় অফিসের কার্যক্রম যথাযথভাবে চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার এক নোটিশে এমন তথ্য জানায় কলেজ কর্তৃপক্ষ।
এদিকে, পবিত্র-ঈদুল-আজহা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার থেকে এমসি ছাত্রাবাসের শহীদ শ্রীকান্ত ব্লক ব্যতীত বাকি ব্লকগুলোর ডাইনিং বন্ধ করে দেয়া হবে।
এমসি কলেজ ছাত্রাবাসের হোস্টেল সুপার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘ব্লকগুলোর শিক্ষার্থীরা ছাত্রাবাসে আসা শুরু করলে ডাইনিং খুলে দেয়া হবে।’
(আজকের সিলেট/২৮ আগষ্ট/ডি/এমকে/ঘ.)