১১ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালের হিমাগারে এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ পড়ে আছে। মরদেহটি হস্তান্তরের জন্য তার স্বজনদের সন্ধান চেয়েছে সিলেট মহানগর পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫, গায়ের রং কালো, মাথায় প্রায় ২ ইঞ্চি পরিমাণ সাদা চুল এবং উচ্চতা আনুমানিক সাড়ে ৫ ফিট।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান- গত ৩ জুলাই আবদুল সামাদ নাম দিয়ে ঠিকানাবিহীন ওই ব্যাক্তি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (রেজি নং ২২৮৮২) ভর্তি হন। ৫ নং ওয়ার্ডে তার বিছানা নং ছিল- এক্স ৪৬। ওখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ জুলাই সকাল ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন। মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৃত্যুবরণের চারদিন পার হলেও এখন পর্যন্ত তার ঠিকানা ও কোনো আত্মীয় স্বজনের সন্ধান না পাওয়া লাশটি হস্তান্তর করা যাচ্ছে না। এ অবস্থায় পুলিশ তার স্বজনদের সন্ধান চেয়েছে।
যদি কেউ মৃত ব্যাক্তির কোন আত্মীয়-স্বজনের সন্ধান পান তাহলে সিলেটের কোতোয়ালী মডেল থানার এসআই হাবিব আকাশ (মোবা : ০১৭১৮-০১১৮৪০), ওসি কোতোয়ালী (মোবা : ০১৭১৩-৩৭৪৫১৭) এসি কোতোয়ালী (মোবা : ০১৭১৩-৩৭৪৫১৫) এর সাথে যোগাযোগ করার অনুরোধ করার অনুরোধ জানানো হয়েছে।