৯ জুলাই ২০১৯
জেলা পা্রতিনিধি

মৌলভীবাজার : শ্রীমঙ্গলের আলোচিত সন্ত্রাসী স্টেপ সাগর ও তার সহযোগী দ্বীপকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যানুযায়ী বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া নোহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান (শ্রীমঙ্গল–কমলগঞ্জ সার্কেল), ও শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেকসহ পুলিশের বিপুল সংখ্যক সদস্য অংশ নেয়।
পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান জানান, প্রযুক্তির সহায়তায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া নোহাটি এলাকায় অভিযান তাদের গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ২৭ জুন সন্ধ্যায় স্টেপ সাগর ও তার সহযোগীরা পৌর শহরের কলেজ সড়কের তৃষান হেয়ার ফ্যাশন সেলুনের সামনে কলেজছাত্র ইমানী হোসেন অন্তরকে (১৮) কুপিয়ে জখম করে।অন্তরকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।
এদিকে এ ঘটনার পর থেকে কিশোর সাগর আলোচনায় আসে। এরপর থেকে সাগর শ্রীমঙ্গলে ‘স্টেপ সাগর’ নামেই পরিচিতি লাভ করে।