৮ জুলাই ২০১৯


নগরে গভীর রাতে বাসা দখলের চেষ্টা

শেয়ার করুন


4 SYLHET

ডেস্ক রিপোর্ট : নগরের শামীমাবাদ এলাকায় জায়গা দখল করতে গিয়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়ে গেছে একদল দুর্বৃত্ত। রোববার রাত ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

জানাগেছে, শামীমাবাদ এলাকার ৫ নং রোডের ২০৫ নং হোয়াইট হাউস নামক বাসা দখলে হামলা চালায় ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র। পরে ঘটনা আঁচ করতে পেরে আশেপাশের লোকজন এবং পার্শ্ববর্তী ছাত্রম্যাচে থাকা শিক্ষার্থীরাসহ সবাই একযোগে প্রতিরোধে এগিয়ে আসলে হামলাকারী চক্র পালিয়ে যেতে বাধ্য হয়। এ সময় হামলাকারীদের পক্ষ থেকে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে গেলে পরিস্থিতি শান্ত হয়।

এ ব্যাপারে হোয়াইট হাউসের পাওয়ার অব এটর্নিমূলে মালিক শামীম খান জানান, দীর্ঘদিন আগ থেকেই এমন ঘটনার আশঙ্কা ছিল। এর ফলে হামলাকারীদের বিরুদ্ধে কতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেও রাখা হয়েছে। তিনি হামলাকারীরা ছাত্রলীগের লোক বলে দাবি করেন। বর্তমান ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন।

কোতয়ালী থানার এস আই প্রদীপ রঞ্জন জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন