৭ জুলাই ২০১৯


কোম্পানীগঞ্জে নৌকাডুবে দুই শ্রমিক নিহত

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

সিলেট : কোম্পানীগঞ্জে নৌকাডুবে দুই শ্রমিকের মর্মান্তিক হয়েছে। নিহতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাটেরটেক গ্রামের আবু তাহেরের ছেলে নাঈম হোসেন (১৮) ও আবু শ্যামার ছেলে জমির হোসেন (১৫)।

রোববার দুপুরে ধলাই নদীর রাজনগর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ রাজনগরে ধলাই নদীতে বালুবোঝাই নৌকাডুবে মারা যান দুই শ্রমিক নাঈম ও জমির। ঘটনার সময় তারা ঘুমিয়ে ছিলেন। রাতে বৃষ্টিতে বালুবোঝাই নৌকার ওজন বৃদ্ধি পেয়ে নদীতে তলিয়ে যায়। এতে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়। পরে ডুবুরি দিয়ে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন