২৫ জুন ২০১৯


গোলাপগঞ্জে বাসের ধাক্কায় টেম্পু চালক নিহত

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ পৌর সদরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় টেম্পু উল্টে চালক নিহত হয়েছেন। নিহত টেম্পু চালক শাহেল আহমদ উপজেলার ফুলবাড়ি পুর্বপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।

মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে টেম্পুর সহকারিও আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি টেম্পুকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে টেম্পু উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় চালকের সহকারি আলম আহমদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান। ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন