২৩ জুন ২০১৯


মাধবপুরে স্কুলছাত্রী ধর্ষণ, গ্রেফতার ২

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, মাধবপুর

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের মামলায় শাহেদ আলী (৪০) ও মোস্তফা মিয়া (৩৮) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করা হয় শাহেদকে। এর আগে, শুক্রবার দুর্গাপুর গ্রাম থেকে মোস্তফাকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার আব্দুর রহমানের ছেলে।

কাশিনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম জানান, গত মঙ্গলবার (১৮ জুন) রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে ওই স্কুলছাত্রীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে শাহেদ ও মোস্তফাসহ কয়েক বখাটে। এ ঘটনায় বুধবার (১৯ জুন) রাতে শাহেদ ও মোস্তফার নাম উল্লেখ করে চার জনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর বাবা। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন