২৩ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : সারাদেশের ন্যায় সিলেটেও বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি করেছে দলটির জেলা ও মহানগর শাখা।
রোববার দুপুরে নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে র্যালি বের করে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলার সহ সভাপতি ও সদর উপজেলা চেয়াম্যান আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন খান প্রমুখ।