১৪ জুন ২০১৯

আজকের সিলেট ডেস্ক:: সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুর সুস্থতা কামনা করে ১৪নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে শুক্রবার বাদ জুমআ চালিবন্দর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, মহানগর যুবলীগ নেতা আবুল কাশেম, ১৪নং ওয়ার্ড যুবলীগ নেতা কাজী রকিব, ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রাবিব মুকতাদির চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও ১৪নং ওয়ার্ড যুবলীগ নেতা মামুন আহমদ, ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুয়েব আহমদ শানু, তানভীর আহমদ, ১৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশিক আলী, শ্রমিক লীগের দপ্তর সম্পাদক শাহজাহান আহমদ, যুগ্ম সম্পাদক নুরুল হক ডিপজল, ডা. ইমন আহমদ, যুবলীগ নেতা দিপু আহমদ, রহিম হোসেন, শাহাদাত হোসেন, তবারক আলী, মারজান আলী, একরাম হোসেন, জানে আলম, ১৪নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. আতিফ প্রমুখ।
উল্লেখ্য, সিলেট জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু ভারতে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতার জন্য সবার কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
(আজকের সিলেট/এস আর/ডেস্ক/ঘ.)