১৩ জুন ২০১৯
উপজেলা প্রতিনিধি

বিশ্বনাথ : বিশ্বনাথ উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের তদারকিমুলক অভিযানে বনফুল ও স্বাদকে বিভিন্ন অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহষ্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এই জরিমানা করেন।
দুপুর আড়াইটায় পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্যহীন পণ্য রাখার অপরাধে বনফুলকে ৮ হাজার ও দইয়ের মধ্যে ইদুরের বিষ্টা থাকায় স্বাদকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।