১৩ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর বনকলাপাড়ায় গণধর্ষণ ও ডাকতিসহ ৪/৫টি মামলার আসামি স্বেচ্ছাসেবকলীগ কর্মী দুদু মিয়া গণপিটুনিতে নিহত হয়েছেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের কারণে গণপিটুনির বিষয়টি মানতে নারাজ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মূসা বলেন, গণপিটুনিতে কোপানোর দাগ সন্দেহজনক।
স্থানীয়রা জানায়, ডাকাতির চেষ্টাকালে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দেয়। মারা যাওয়ার পরও সুরতহালকালে দুদু মিয়ার শরীরে কোপানোর দাগ পাওয়ার বিষয়টি রহস্যজনক দাবি অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মূসার।
তিনি বলেন, কেউ পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
তিনি আরো বলেন, কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে দুদু মিয়া। তার বিরুদ্ধে ৪/৫টি মামলা রয়েছে বলে আমরা জেনেছি।