২৩ জুন ২০১৭


ঢাবি এলাকায় ঈদের নামাজের সময়সূচি

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : ঈদের চাঁদ দেখার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় এলাকায় আসন্ন ঈদুল ফিতরের নামাজের সময়সূচি নির্ধারণ করেছে।

ঢাবি প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদ-উল- ফিতরের দু’টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে ঈদের দিন সকাল ৮টায় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম খতিব হাফেজ নাজীর মাহমুদ।

এ বিষয়ে ঢাবির মসজিদুল জামিয়ার সিনিয়র ইমাম খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন বিবার্তাকে বলেন, প্রশাসনিকভাবে ইতিমধ্যে ঈদুল ফিতরের নামাজের সময়সূচি বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেছে। আসন্ন ইদুল ফিতরের নামাজে সারাবিশ্বে শান্তি কামনা করে দোয়া (প্রার্থণা) করা হবে। তাছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করেই সারা দেশে ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত।

 

(আজকের সিলেট/২৩ জুন/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন