২৬ আগস্ট ২০১৭
নিজস্ব প্রতিবেদক : ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই শ্লোগান নিয়ে বন্যার্থদের পাশে দাড়িয়েছে বন্ধুমহল সিলেট। শুক্রবার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা জামালগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকায় সংগঠনটির পক্ষ থেকে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী ও নগদ টাকা সংগঠনের উদ্যোগতা সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম’র নিজস্ব প্রতিবেদক ও অনলাইন জার্নালিষ্ট এ্যসোসিয়েশন, সিলেট-ওজানের নির্বাহী সদস্য খছরুজ্জামান পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন- সমাজসেবী তোহফিকুল ইসলাম বাবলু, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একাউন্টেন্ট মুহাম্মদ মুজাহেদুল ইসলাম, হোসনা ট্রাভেলসের স্বাত্বাধীকারী মিজানুর রহমান, এমজিএফ কন্সালটেন্ট ফার্মের পরিচালক মিনহাজ হিরা, এসএম প্রিন্টার্সের পরিচালক বিকাশ বিশ্বাস, ব্যাবসায়ী নজরুল ইসলাম, মাহফুজ ট্রাভেলসের কর্মকর্তা টিনকু চ্যাটার্জি, সমাজকর্মী মিজু আহমেদ, ব্যবসায়ী ইসলাম উদ্দিন প্রমূখ।
(আজকের সিলেট/২৬ আগষ্ট/ডি/এমকে/ঘ.)