২২ মে ২০১৯


বিয়ানীবাজারে ইয়াবাসহ আটক ২

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট

সিলেট : বিয়ানীবাজার উপজেলা থেকে এক হাজার ৯৩০ পিস ইয়াবাসহ আব্দুল করিম (২৫) ও সুফিয়ান আহমদ (২০) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার উপজেলার আজির মার্কেটের সামনে থেকে কানাইঘাট উপজেলার আগফৌর এলাকার খলিলুর রহমানের ছেলে করিম ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুফিয়ানকে এক হাজার ৯৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন